বছরভেদে এইচটিসির আয় কমেছে ৩৩ শতাংশ

৯ মার্চ, ২০২০ ০১:৫০  
এইচটিসি তাদের ফেব্রুয়ারি মাসের আয়ের তথ্য প্রকাশ করেছে। গত মাসে কোম্পানিটির আয় হয়েছে মাত্র ১৪ মিলিয়ন ডলার। গত বছরের ফেব্রুয়ারি মাসের তুলনায় যা প্রায় ৩৩ শতাংশ কম। খবর জিএসএম এরিনা। এছাড়া জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে আয় কমেছে ১২ শতাংশ। ফলে একসময়ের সফল তাইওয়ানের ফোন নির্মাতা প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নিচের দিকে যাচ্ছে। এইচটিসির অস্তিত্ব প্রায় ভুলতে চলেছিলো অনেকেই। তবে গতমাসে ভারত ও থাইল্যান্ড এন্ট্রি লেভেলের স্মার্টফোন ওয়াইল্ডফায়ার আর৭০ উন্মোচনের মাধ্যমে আবারও সামনে এসেছে কোম্পানিটি। ডিবিটেক/বিএমটি